মেহেদী হাসান | ১২:৪০ এএম, ২০২৬-০৩-১৮
ছাত্রদের নৈতিক চরিত্র গঠন ও আদর্শিক মান উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলার লংগদু থানা শাখার উদ্যোগে পবিত্র রমাদান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাঙ্গামাটির লংগদু উপজেলার লংগদু সরকারি মডেল কলেজ হলরুমে লংগদু থানা শাখার সভাপতি মোঃ জুনাইদুল ইসলামের সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী দাওয়াহ সম্পাদক মু.শহিদুল ইসলাম শাফী, রাঙ্গামাটি কলেজ সভাপতি মোঃ মাহমুদ নবী, রাঙ্গামাটি শহর সেক্রেটারি মোঃ গোলাম রসুল সোহাগ, লংগদু থানা সেক্রেটারি মোঃ সোলাইমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু থানা শাখার সেক্রেটারি তাজ মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন লংগদু উপজেলা শাখা সেক্রেটারি খন্দকার মাহফুজুর রহমান, এবং ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলবৃন্দসহ বিভিন্ন স্তরের দুই শতাধিক জনশক্তি , ছাত্র প্রতিনিধি ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে গড়ে তোলার গুরুত্বের উপর আলোকপাত করেন। তারা বলেন, একজন আদর্শ ছাত্রই ভবিষ্যতে দেশ ও জাতির সঠিক নেতৃত্ব দিতে পারে। তাই ছাত্রদেরকে ইসলামী আদর্শ ও নৈতিক চরিত্রে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও ছাত্রসমাজের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited