রাঙামাটিতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ


নিজস্ব প্রতিবেদক    |    ০২:৫৪ এএম, ২০২৬-০৮-১৮

রাঙামাটিতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানাধীন আসামবস্তি ব্রাহ্মণটিলা এলাকায় স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার বিষয়ে আলোচনা করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ সদস্য ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।