নাজিম আল হাসান | ১২:২১ এএম, ২০২৬-০৮-৩০
মগবানে পাহাড়ি ঢলে নিহত ধলমনি চাকমার পরিবারের পাশে জামায়াত
রাঙামাটি সদর উপজেলার ২ নম্বর মগবান ইউনিয়নে পাহাড়ি ঢলে নিহত ধলমনি চাকমার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ১১টায় মগবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ধলমনি চাকমার পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। ধলমনি চাকমা মগবান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
সদর উপজেলা জামায়াতের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হক, জেলা প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাপ্পি চাকমা, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্পরঞ্জন চাকমা, রাঙামাটি পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও যেকোনো সংকটময় পরিস্থিতিতে দল-মত, ধর্ম-বর্ণ ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকে বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্পরঞ্জন চাকমা নিহত ধলমনি চাকমার পরিবারের পাশে দাঁড়ানো এবং আর্থিক সহায়তা দেওয়ার জন্য ডা. শফিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলীম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আগে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। দুর্যোগ ও মানবিক বিপর্যয়ের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসা সবার দায়িত্ব।
তিনি নিহত ধলমনি চাকমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের কঠিন সময়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited