অহিদুল ইসলাম অভি | ০২:৫৯ পিএম, ২০২৬-০৯-১২
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, সার্বভৌমত্ব নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার গঠিত তিনটি বিশেষ কমিটিকে স্বাগত জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
শনিবার (১২ সেপ্টেম্বর ) দুপুর ১২:৩০ ঘটিকায় পিসিএনপির রাঙামাটি কেন্দ্রীয় কার্যালয় কাঁঠালতলীস্থ মৃধা ভবনের ৩য় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পিসিএনপির নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষার লক্ষ্যে সরকার ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করেছে।
সংগঠনটির দাবি, স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে পাহাড়ের সাধারণ ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় অতীতে কোনো সরকার এমন পদক্ষেপ নেয়নি। তাদের মতে, তিন স্তরের এই কমিটিগুলো কার্যকরভাবে কাজ করলে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সমাধান এবং সুষম উন্নয়ন নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
এ সময় পিসিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।
লিখিত বক্তব্যে তারা আরও বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের সাংবিধানিক স্বীকৃতি ও সহাবস্থান নিশ্চিত করার পথ সুগম হয়েছে।
সংবাদ সম্মেলনে পিসিএনপি রাঙামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ পিসিএনপি ও সহযোগী সংগঠনগুলোর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সময় দেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ভ্রমণে এসে অসুস্থ হয়ে হাসনাতুল কাদের (৪২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সে...বিস্তারিত
সোহেল রানা : স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রাঙামাটি জেনারেল ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, সার্বভৌমত্ব নিশ্চিতকরণ এবং...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক উন্নয়...বিস্তারিত
মেহেদী হাসান : ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি এবার স্বল্পমূল্যে হৃদরোগীদের চিকিৎসাসেবা দেওয়ার উদ্য...বিস্তারিত
মেহেদী হাসান : পাহাড় ও হ্রদের শহর রাঙামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া এক পর্যটকের আইফোন মাত্র ১০ ঘণ্টার মধ্যে উদ্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited