নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৭ পিএম, ২০২৬-০৯-১৪
রোববার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আমছড়াপাড়া বাসস্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত পুরুষ হলেন রাজস্থলী উপজেলার হাজীপাড়া গ্রামের ইউছুপ (৫৫)। আর নারী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার রাতে আমছড়াপাড়া বাসস্টেশনসংলগ্ন একটি ভাতের হোটেলে ইউছুপের সঙ্গে ওই নারী অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যান।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ওই নারী এর আগেও কয়েকটি অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। এছাড়া রোববার রাতের ঘটনায় ইউছুপের সঙ্গে ওই নারীর সম্পৃক্ততার বিষয়ে প্রশাসনের কাছে নিশ্চিত তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে।
পরে ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই ও সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ইউছুপকে তিন মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন। একই ঘটনায় ওই নারীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
পুলিশ জানায়, আটকের সময় ইউছুপ মদ্যপ অবস্থায় ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে আরও জানা গেছে, দণ্ডপ্রাপ্ত দুজনকে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited