চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী খোরশেদ আলম, চাইলেন ব্যবসায়ীদের দোয়া ও সমর্থন


নাজিম আল হাসান    |    ১০:১৩ পিএম, ২০২৬-১১-১৬

চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী খোরশেদ আলম, চাইলেন ব্যবসায়ীদের দোয়া ও সমর্থন

রাঙামাটির লংগদু উপজেলার বগাচত ইউনিয়নের চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বাজারের সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

নির্বাচনী প্রচারণায় ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক, আন্তরিকতা ও ভালোবাসার কথা তুলে ধরে মোহাম্মদ খোরশেদ আলম সবার কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি ব্যবসায়ীদের ভালোবাসা ও আন্তরিকতাকে আগামীর পথচলার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

নির্বাচিত হলে বগাচতর ইউনিয়ন চৌরাস্তা বাজারের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন, ব্যবসায়ীদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাজারটিকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক মডেল বাজার হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

খোরশেদ আলমের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে বাজারের সার্বিক পরিবেশের উন্নয়ন, ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। এসব লক্ষ্য বাস্তবায়নে তিনি সকল ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে সবার স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের প্রত্যাশা তাঁর।

আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটারদের মূল্যবান ভোট ও সমর্থন প্রত্যাশা করছেন মোহাম্মদ খোরশেদ আলম।