মেহেদী হাসান | ০৯:৫৬ পিএম, ২০২৫-১১-৩০
রাঙামাটি পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
সকালেই তিনি রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং ইউনিট ইনচার্জদের সঙ্গে পরিচয় বিনিময় করেন।
পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সকল সার্কেল কর্মকর্তা ও ইউনিট প্রধানদের বক্তব্য শ্রবণ করেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও জনবান্ধব করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম ২৫তম বিসিএস ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা।
তিনি রাঙামাটি পার্বত্য জেলার ৪৮তম পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। এর আগে তিনি চাঁদপুর জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন—
জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);
জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস);
জনাব মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল;
জনাব আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার, বরকল সার্কেল;
জনাব মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার, বাঘাইছড়ি সার্কেল;
জনাব মোঃ নুরুল আমীন, সহকারী পুলিশ সুপার, রাজস্থলী সার্কেল;
জনাব মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার (এসএএফ);
সব থানার অফিসার ইনচার্জ, ইউনিট ইনচার্জ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।
দায়িত্বভার গ্রহণের পর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম সাংবাদিক ও কর্মকর্তা–কর্মচারীদের উদ্দেশ্যে বলেন,
“রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধি—এসব কার্যক্রমে সকল কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে কাজ করা হবে। জননিরাপত্তা, সদিচ্ছা এবং পেশাদারিত্ব আমাদের প্রথম অগ্রাধিকার।
জনগণ যেন পুলিশকে তাদের বন্ধু ও সহায়ক হিসেবে দেখতে পারে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited